google-site-verification=duiHPQWVCAgsTUHQMT0vJAC9Jkb6o_dREIdnQWuDHqQ
Homeজাতীয়নাগরপুরে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল

নাগরপুরে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৬(নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদের পক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর জামায়াতে ইসলামী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল–৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular